প্রেস বিজ্ঞপ্তি:
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনাভাইরাস সংক্রমণ ও বিস্তার রোধে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় জরুরী সেবায় নিয়োজিত ব্যক্তি এবং ঔষধ, খাদ্যদ্রব্য ও রপ্তানি পণ্য ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে নৌযানযোগে পরিবহন ও যাত্রী পারাপার এখন থেকে বন্ধ থাকবে। জরুরী সেবা,ঔষধ ও খাদ্যদ্রব্যের ক্ষেত্রে পারাপারের সময় অবশ্যই সীমিত আকারে যাত্রী সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে পারাপার করতে হবে।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, যানবাহন ও লোকজনের চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করার পরও নগরীর সদরঘাট, অভয়মিত্র ঘাট, বাংলাবাজার ঘাট, ব্রীজঘাট, ৪ নং ঘাট, ৯ নং ঘাট,১২ নং ঘাট,১৪ নং ঘাট,১৫ নং ঘাট, টিংটোঙ্গারের ঘাট, মাতব্বর ঘাট সহ আরো কিছু এলাকায় কর্ণফুলী নদীতে নৌকাযোগে যাত্রী পারাপার হয়। এতে করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির আশংকা রয়েছে। তাই আজ ১১/০৪/২০২০ খ্রিঃ হতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর সকল ঘাট হতে নৌযান চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হলো।