Sunday, September 27

ন্যায়বিচার হলে বেগম জিয়া অবশ্যই খালাস পাবেন : মওদুদ

0

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আর কিছুক্ষণ পরেই রায় ঘোষণা করা হবে। আদালতে প্রবেশের আগে এই মামলার অন্যতম আইনজীবী ও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন বেগম জিয়া ন্যায়বিচার হলে অবশ্যই খালাস পাবেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে ঢোকার পূর্বে উপস্থিত সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, ন্যায়বিচার হলে বেগম জিয়া অবশ্যই খালাস পাবেন। তার বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণিত হয়নি।

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার গত ২৫ জানুয়ারি যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক আকতারুজ্জামান রায়ের জন্য দিন ঠিক করেন ৮ ফেব্রুয়ারি। উল্লেখ্য, ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই দুদক খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলাটি করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.