Wednesday, September 16

নড়াইলের মানহানি মামলায় খালেদা জিয়ার জামিন বহাল

0

নড়াইলের মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া ছয় মাসের জামিন স্থগিত করেননি চেম্বার আদালত। এ ব্যাপারে আগামী ১ অক্টোবর শুনানি হবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে।
বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত রাষ্ট্রপক্ষের স্থগিত আবেদনে ‘নো অর্ডার’ বলে আদেশ দেন।

এই আদেশের ফলে নড়াইলের মানহানির মামলায় খালেদা জিয়ার জামিন আপাতত বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। একই সঙ্গে এ বিষয়ে শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। আগামী ১ অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে গত ১৩ আগস্ট এ মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট।

গত ৭ আগস্ট ঢাকার একটি আদালত এ মানহানির মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেন।

২০১৬ সালের ৫ জানুয়ারি এবি সিদ্দিকী মানহানির অভিযোগে মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনাসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.