নড়াইলে দুর্বৃত্তের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত

0

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. নাহিদ হোসেন মোল্লাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে চেয়ারম্যান নাহিদ তার নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরে ঘুমন্ত অবস্থায় তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাহিদকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নড়াইলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.