Tuesday, September 22

নড়াইলে মাদকবিরোধী অভিযান, ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২৮

0

নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গেলো ২৪ ঘণ্টায় জেলার ৪ থানা নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া ও নড়াগতির বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সদর থানা পুলিশ ২ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২০ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৯ জন, লোহাগড়া থানা পুলিশ ১০, কালিয়া থানা পুলিশ ৪ এবং নড়াগাতী থানা পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলায় ২ জন, জিআর মামলায় ১৬ জন, সিআর মামলায় ৬ জন ও নিয়মিত মামলায় ৪ জন রয়েছে।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ অভিযান চলমান থাকবে। তিনি মাদক ব্যবসায়ীসহ সকল অপরাধীদের ধরিয়ে দিতে জনগণের সহযোগিতা কামনা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.