Sunday, August 23

নয়াপল্টনে বিএনপির সমাবেশ স্থগিত

0

দলীয় চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঢাকায় সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। শনিবার ঢাকায় সমাবেশ হচ্ছে না বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শনিবার সমাবেশ করার সব ধরনের প্রস্তুতি ছিল আমাদের। কিন্তু, পুলিশ অনুমতি না দেওয়ায় সমাবেশ হচ্ছে না। তবে, রবিবার সমাবেশ করার অনুমতির জন্য আমরা চেষ্টা করছি। অনুমতি মিললে ওইদিন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে।

পূর্বঘোষণা অনুযায়ী শনিবার দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলটির প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। তবে সারা দেশের জেলা ও মহানগরে শনিবার প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।

গত ১৯ নবেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে শনিবার ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারই অংশ হিসেবে শনিবার নয়াপল্টনে সমাবেশ করতে চেয়েছিল দলটি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.