Tuesday, August 25

নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি

0

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ সমাবেশ করবে দলটি।

রুহুল কবির রিজভী বলেন, আজ সকালে সমাবেশের জন্য পুলিশের পক্ষ থেকে অনুমতি দেয়া হয়েছে। আমরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের অথবা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমিত চেয়েছি। তারা নয়াপল্টনে পার্টি অফিসের সামনে সমাবেশ করার অনুমিত দিয়েছে। দুপুর দু’টা থেকে আমাদের সমাবেশ শুরু হবে।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত শনিবার সমাবেশ করার কথা ছিলো বিএনপির। পুলিশের অনুমতি না থাকায় সেদিন আর করা হয়নি।

গতকাল শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আজ রোববার সমাবেশ করার ঘোষণা দেন রুহুল কবির রিজভী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.