
মঈন বাঙালী, (হাটহাজারী) চট্টগ্রাম: বিশ্ব শান্তির দূত হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ও রাসুল হিসেবে অস্বীকারকারী কাদিয়ানী সম্প্রদায় কর্তৃক পঞ্চগড়ের আহমদনগরে আয়োজিত জাতীয় ইজতেমার নামে ঈমানবিধ্বংসী কার্যক্রম বন্ধ ও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবীতে হাটহাজারী ডাক বাংলো চত্বরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷
সোমবার (১১ ফেব্রুয়ারী) বাদ আসর হাটহাজারী মাদরাসার মুহাদ্দীস মাওলানা আহমদ দীদার কাসেমীর সভাপতিত্বে
আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ হাটহাজারী শাখার উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযেগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।
সমাবেশ বক্তারা বলেন, বিশ্বশান্তির দূত হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ও রাসুল হিসেবে অস্বীকারকারী কাদিয়ানীরা কাফের। বাংলাদেশ সংখ্যাঘরিষ্ট মুসলমানের দেশ। ৯০ভাগ মুসলমানের দেশে খতমে নবুওয়াত অস্বীকারকারীদের ঈমানবিধ্বংসী কোন কার্যক্রম চলতে দেয়া হবে না। অনতিবিলম্বে কাদিয়ানীদের ঈমান বিধ্বংসী ইজতেমা বন্ধ সহ রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণার দাবী জানান বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন,মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইংরেজদের দালাল ৷ ৯০ ভাগ মুসলমানের দেশে তার অনুসারী কাদিয়ানীদের কোন ইজতেমা হতে দেয়া হবে না।
আকিদায়ে খতমে নবুওয়াত ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আকিদার ব্যপারে কাদিয়ানিদের সাথে কোন আপোষ হতে পারে না। কাদিয়ানীরা কাফের, তাদের সাথে মুসলমানদের বিবাহবন্ধন সহ সর্বপ্রকারের আত্মীয়তা সম্পর্ক করা হারাম। কাদিয়ানীরা অমুসলিম; তাদের কোন মসজিদ হতে পারে না। নামায, রোজা হজ্জ, যাকাত ইত্যাদি ইসলামী পরিভাষা কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না। কোন কাদিয়ানী মারা গেলে তার জানাযা পড়া যাবে না এবং মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না।
আল্লামা বাবুনগরী আরো বলেন, যদি অনতিবিলম্বে পঞ্চগড়ে কাদিয়ানীদের ঈমান বিধ্বংসী ইজতেমা বন্ধ করা না হয় তাহলে প্রয়োজনে লক্ষ কোটি তৌহিদী জনতাকে সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বুকের তাজা রক্তের বিনিময়ে হলেও কাদিয়ানীদের ঈমান বিধ্বংসী সকল কার্মক্রম বন্ধ করা হবে।
প্রতিবাদ সমাবেশ শেষে মিছিলটি বাসস্টেশন হয়ে রাঙ্গামাটি রোড ও কাচারী রোড প্রদক্ষিণ করে পূণরায় ডাক বাংলোতে এসে দুআর মাধ্যমে সমাপ্ত হয় ৷
সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, হাটহাজারি উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দীন মুনির, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, আহসান উল্লাহ মাস্টার,মাওলানা আব্দুল ওয়াদুদ নোমানী, মাওলানা এমরান সিকদার, মাওলানা কামরুল কাছেমী, মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা হাফেজ নজরুল ইসলাম প্রমূখ ৷