পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

0

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার বোদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহেল তাজ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের পানিডুবি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সে ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে এবং পানিডুবি দাখিল মাদরাসার অষ্টম শ্রেণীর ছাত্র।

কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলাল জানায়, ওই গ্রামে পল্লী বিদ্যুতের নতুন লাইন চালু করা হয়েছে। সে বাড়িতে বিদ্যুতের ওয়্যারিং করে বাল্ব লাগাতে গিয়েছিল। সেখানে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন তাকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.