Friday, August 7

পঞ্চমবারের মতো সংসদ নেতা শেখ হাসিনা

0

দ্বাদশ জাতীয় সংসদ টানা চতুর্থ মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ বুধবার আওয়ামী লীগের এমপিদের শপথ শেষে অনুষ্ঠিত দলের সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নাম প্রস্তাব করেন এবং নূর- ই- আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।

এর মধ্য দিয়ে পঞ্চমবারের মতো সংসদ নেতা হলেন তিনি। এর আগে ২০১৯ সালের ৩ জানুয়ারি একাদশ জাতীয় সংসদেরও নেতা নির্বাচিত হন শেখ হাসিনা।

এরও আগে ২০০৯ সালে নবম এবং ২০১৪ সালে দশম সংসদের পর টানা চতুর্থ মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা। এর আগে ১৯৯৬ সালেও সপ্তম সংসদের সংসদ নেতা ছিলেন তিনি।

এদিকে সংসদ নিতা নির্বাচনের পাশাপাশি বৈঠকে সংসদ উপনেতাও নির্বাচিত করা হয়। একাদশে জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরীকেই দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত করা হয়।

সংসদীয় দলের সভায় বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আবারো স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে আবারো নির্বাচনের সিদ্ধান্ত হয়।

এছাড়া বর্তমান নুর ই আলম চৌধুরী লিটনকে দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। লিটন চৌধুরী আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.