জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী): পটুয়াখালীতে ১৩ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার উত্তীর্ণদের নিয়োগদানের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসকাবের সামনে ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ শিক্ষক সংগঠনের ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা আহবায়ক পরিতোষ চন্দ্র দাস, গলাচিপার প্রতিনিধি মো. মনিরুল ইসলাম, দুমকির প্রতিনিধি মুনসুর সর্দার প্রমুখ।
বক্তরা বলেন, ২০১৬ সালে প্রকাশিত বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার পরিপত্র প্রকাশ করা হয়। এর ফলে মানসম্মত শিক্ষক নিয়োগের জন্য কার্যকরী পদক্ষেপ বলে উল্লেখ করা হয়। এই পরিপত্রের ধারাবাহিকতায় আমরা অংশগ্রহন করে পর্যায়ক্রমে প্রিলিমিনারী, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, তবে আমাদের নিয়োগ হচ্ছে না। যে কারনে আমরা চরম হতাশায় দিনাতিপাত করছি। তাই আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষার উত্তীর্ণদের দ্রুত নিয়োগদানের মাধ্যমে পরিপত্র ও গেজেট বাস্তবায়নের দাবি জানাচ্ছি।