পত্নীতলার মাদক ব্যবসায়ী দুলাল ইয়াবাসহ গ্রেফতার!

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলার দুলাল হোসেন (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
থানা সুত্রে জানা যায়, আটককৃত মাদক ব্যবসায়ী জেলার পত্নীতলা উপজেলার মাদক পল্লী হিসেবে খ্যাত ঘোলাদিঘী গ্রামের আলাউদ্দীনের পুত্র।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ ৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সাপাহার-নিশ্চিন্তপুর সড়কের
বাসুলডাঙ্গা মোড়ে অভিযান চালিয়ে দেড়’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলাল হোসেন কে আটক করে থানায় নিয়ে আসে। রাতেই তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর বুধবার সকালে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.