পত্নীতলার সিধাতৈল ও কুন্দল গ্রামে শুভ বিদ্যুতায়ন

0

আর আই সবুজ, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় তিন শতাধিক পরিবারে বিদ্যুতের আলোয় আলোকিত করণ অনুষ্ঠানে ।

উপজেলার সিধাতৈল গ্রামবাসীর আয়োজনে ওই গ্রামে “শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ” এই প্রতিপাদ্য সামনে রেখে ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেনের সভাপতিত্বে উক্ত বিদ্যুতায়ন উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পত্নীতলা-ধামইরহাট এলাকার সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ মোঃ শহিদুজ্জামান সরকার (বাবলু)। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার আ:মালেক, নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতি-২, সদর দপ্তর পত্নীতলার জেনারেল ম্যানেজার নুরল ইসলাম, উপজেলা আ.লীগ সভাপতি ইছাহাক হোসেন, উপজেলা আ.লীগ সিনিয়র সহসভাপতি বাবু নির্মল কুমার ঘোষ, উপজেলা আ.লীগ সহসভাপতি আব্দুল খালেক চৌধুরী, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পত্নীতলা থানা ওসি মাজহার ইসলাম উপজেলা আ.লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিমান কুমার দাস, নজিপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল মজিদ, উপজেলা আ,লীগের সদস্য আবুল কালাম আজাদ (অরুণ) থানা ছাত্রলীগের আহবায়ক রুবেল ও যুগ্ম আহবায়ক আহাদ সহ উপজেলা আ.লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.