মোঃরাব্বী হোসাইন , পত্নীতলা(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় সেচ্ছাসেবী সংগঠন অদম্য_নজিপুরের পক্ষ থেকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,নওগাঁ তে ডাক্তার,নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিজেদের তৈরি অন্যতম সুরক্ষা সরঞ্জাম ফেসশিল্ড হস্তান্তর করা হয়েছে।
রবিবার ( ৩রা মে) অদম্য নজিপুরের পক্ষে রাইসুল ইসলামের সমন্বয়ে ফেসশিল্ড তৈরি করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লার কাছে হস্তান্তরের করেন ইমারখান,জোবায়ের,শান্ত,তোহা চৌধুরী প্রমূখ।এসময় পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. ইফতেখারুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।ফেসশিল্ড প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ বলেন এই করোনা যুদ্ধে চিকিৎসা কর্মীদের জন্য ফেসশিল্ড খুবই প্রয়োজনীয় একটি সুরক্ষা সরঞ্জাম।
করোনা যুদ্ধে সামনে থেকে লড়াই করা ডাক্তার,নার্স,স্বাস্থ্যকর্মীদের জন্য এই ফেসশিল্ড খুবই প্রয়োজনীয়।খুব কম সময়ে অল্প খরচে ফেসশিল্ড তৈরি করা যায়। এটা ব্যবহার করলে কেউ কাশি ও হাঁচি দিলেও মুখে এসে পড়বে না। বিশেষ করে চিকিৎসকরা এটা ব্যবহার করলে অনেকটা সুরক্ষিত থাকতে পারবেন। করোনা কালের এই দূর্যোগময় সময়ে অদম্য_নজিপুর এর সদস্য যারা দেশের বিভিন্ন কলেজ,বিশ্ববিদ্যালয়,মেডিকেলের ছাত্র তারা নিজেরা উদ্যোগী হয়ে স্বল্প খরচে এই ফেসশিল্ড তৈরি করেছে।
অদম্য নজিপুরের রাইসুল ইসলাম জানান এর আগে আমরা করোনা যুদ্ধে পর্যুদস্ত অসহায় ১২৫ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেছি ।
রমজান ও ইদ উপলক্ষে অসহায় মানুষদের সাথে খুশি ভাগাভাগি করতে পাবলিক ফান্ডিংয়ের মাধ্যমে অদম্য নজিপুরের কার্যক্রম চলমান রয়েছে।