পত্নীতলায় আত্রাই নদীর ৪টি বাঁধ ভেঙ্গে ৯শতাধিক পরিবার পানি বন্দী

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় আত্রাই নদীর চারটি বাঁধ ভেঙ্গে গেছে। এতে ওই এলাকার কৃষিজ ফসল তলিয়ে গেছে ও কয়েকটি গ্রামের প্রায় নয় শতাধিক পরিবার পানি বন্দী হয়েছেন।
সরেজমিন ঘুরে দেখে, স্থানীয় সুত্র ও ভুক্তভোগী পরিবারদের সাথে কথা বলে জানা যায়, গত ৪ দিন ধরে ভারত থেকে প্রবল বেগে আত্রাই নদী বেড়ে যায়। এতে উপজেলার খাদ্য গোডাউন পাড়ায় গত শনিবার নদীর বাঁধ ভেঙ্গে যায়। এতে প্রথমে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় বাঁধটি ভাঙনরোধে রক্ষা পায় ও পরে সোমবার পানি উন্নয়ন বোর্ডের আওতায় বাঁধটি পুনরায় মেরামত করা হয়। গত রোববার সন্ধায় উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার নদী তীরবর্তী বাঁধ একটি ভাঙ্গে। ওই রাতে কোন সময় এর আশে পাশের এলাকায় আরো তিনটি বাঁধ ভেঙ্গে যায়। এতে ওই এলাকার বিষ্টপুর ও ডাঙ্গা পাড়াসহ কয়েকটি মাঠের কৃষিজ ফসল ডুবে যায়। চকমূলি হালদার পাড়ায়সহ আশে পাশের মাটির বাড়ি ঘরের ভিতরে পানি ঢুকে যায়।

এ ছাড়াও পানি বন্দী হয়েছেন পাঁচ শতাধিক পরিবারের বাড়ি-ঘর। এতে ওই এলাকার বাঁধের তীরবর্তী ও উচুঁ স্থানে অস্থায়ী টিন দিয়ে ঘর তৈরি করে রাত্রি যাপন করছেন মানুষেরা ও গবাদি পশু-পাখি। এছাড়া নদী তীর বর্তী নজিপুর পৌর এলাকার পলিপাড়া, চাঁনপুর ও নজিপুর ইউনিয়নের কাঞ্চন, কাঁটাবাড়ি, ফহিমপুর এলাকার প্রায় চার শতাধিক পরিবার পানি বন্দী হয়েছেন। গত ৫দিন আগে তিন দিন ধরে এক টানা বৃষ্টিতে নজিপুর পৌর এলাকার নিম্নাঞ্চল এলাকার ডাল রাস্তাসহ মাঠের ফসল পানিতে ডুবে গেছে। এতে দিন মজুর ও মধ্যবিত্ত শ্রেণি পেশার আয়ের পরিবার গুলোতে বর্তমানে খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। এছাড়াও বিভিন্ন রোগে অনেকেই আক্রান্ত হচ্ছেন।

এ বিষয়ে নওগাঁ পানি উন্নয়ন বোর্ড এর কার্য সহকারী নয়ন কুমার সরকারের সাথে কথা হলে তিনি জানান, আমরা উপজেলার খাদ্য গোডাউন পাড়ায় বাঁধটি ভাঙনরোধে ব্যাপক শক্তিশালী কার্যক্রমের মাধ্যমে তা বর্তমানে ঝুঁকি মুক্ত রয়েছে। গতকাল রোববার ডাঙ্গাপাড়া ও ভগবানপুর এলাকায় বাঁধ ঝুঁকিপূর্ণ থাকায় ওই এলাকার চেয়ারম্যানের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। পরে ওই রাতেই এলাকার ৪টি বাঁধ ভেঙ্গে যায়। তবে, বর্তমানে উপজেলার চাঁনপুর, কাশিপুর, পলিপাড়া, ও কাঞ্চন এলাকায় অনেক স্থান বাঁধ ভাঙনে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করণ করণ করা হয়েছে।

সোমবার সকালে এসব নদী তীর বাঁধ ভাঙন এলাকা পরিদর্শন করেন পত্নীতলা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল গাফফার।

উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল মালেকের সাথে কথা হলে তিনি বলেন, ধামইরহাট উপজেলার ভগবানপুর এলাকায় বাঁধ ভেঙ্গে যাওয়ায় কৃঞ্চপুর এলাকায় পনি প্রবেশ করছে। তা রক্ষায় আমরা সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছি।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী আনোয়ার হোসেন জানান, আমরা নদীর বাঁধ ভাঙন রোধে সর্বদা প্রস্তুত।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.