Monday, August 17

পত্নীতলায় আনসার সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ

0

মোঃরাব্বী হোসাইন, পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধিঃ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, পত্নীতলা, নওগাঁ এর অধীন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশে করোনার প্রাদুভ্রাবে অসচ্ছল আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের ১১ টি ইউনিয়ন ০১ টি পৌরসভার মোট ৩০০ জনের মাঝে ( ০৭-০৫-২০২০ইং) বৃহস্পতিবার গ্রূপভিত্তিক স্থান নির্ধারণের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়।

নওগাঁর পত্নীতলা উপজেলার ইউএনও মোঃ লিটন সরকার , উপজেলা আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষক মোঃ মাসুদুর রহমান, প্রশিক্ষিকা জুলেখা বেগম সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন । নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী চাল,ডাল,আলু,পিয়াজ সহ সাবান,মাস্ক বিতরণ করা হয়।

ত্রাণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ডি এস বি তরিকুল ইসলাম,বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন মোঃ আমজাদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা , পৌর- ইউনিয়ন লিডার,মহিলা লিডার এবং কমান্ডারগন ।

এ সময় ইউএনও সাহেব বক্তব্য রাখেন আনসার বাহিনী বড় ভূমিকা পালন করে দেশও সরকারের জনকল্যাণ রক্ষার্থে ,যদিও আনসার বাহিনীর নিজস্ব ত্রাণ তহবিল তবে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উদ্যোগ করোনা মুহূর্তে অসহায় আনসার সদস্যদের সামাজিক জীবন নিশ্চিতে নিশ্চয়তা ফিরে আনবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.