Thursday, November 5

পত্নীতলায় তিন কর্মচারী দিয়ে চলছে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তরে মাত্র তিন জন কর্মচারী দিয়ে চলছে সেবা কার্যক্রম। এতে অভিভাবকহীন দপ্তরে সেবা বঞ্চিত হচ্ছেন সাধারণ উপকার ভোগীরা।
উপজেলা প্রাণি সম্পদ দপ্তর সুত্র জানায়, ১১ টি পদ থাকলেও বর্তমানে মাত্র ৩টি পদে কর্মচারী রয়েছেন। ভেটেরিনারি ফিল্ড এসিস্টেন্ট পদে দুই জন ও কম্পাউন্ডার পদে এক জন কর্মরত আছেন। অন্যান্য শূন্য পদ গুলো হচ্ছে, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, ভেটেনারি সার্জন, উপজেলা প্রাণি সম্পদ সহকারী, ফিল্ড এসিস্টেন্ট (এ.আই), অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ড্রেসার ও অফিস সহায়ক।

পত্নীতলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি ফিল্ড এসিস্টেন্ট মো: ইব্রাহীম হোসেন জানান, অভিভাবকহীনতায় বর্তমানে সঠিক সেবা হতে বঞ্চিত হচ্ছেন সাধারণ উপকার ভোগীরা। বর্তমানে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: জিয়াউর রহমান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.