পত্নীতলায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন খায়রুজ্জামান লিটন

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী মহানগর শাখার সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

১৯ আগস্ট শনিবার বেলা ২টায় নওগাঁ জেলা প্রশাসন ও পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রীর চাল ও ডাল বিতরণ কর্মসূচি ২০১৭ ইং উপলক্ষে উপজেলার পাটিচরা ইউনিয়নের আমবাটি নামক মোড়ে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, বদলগাছী ও মহাদেবপুর আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার, পত্নীতলা উপজেলা আ’লীগের সভাপতি মোঃ ইছাহাক হোসেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি বাবু নির্মল কুমার ঘোষ, উপজেলা আ’লীগের সহসভাপতি পিজুষ কুমার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা জিন্নাহ্ ঝরণা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের অন্যতম সদস্য আবুল কালাম আজাদ অরুণ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুল আহাদ, নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ ও নজিপুর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোঃ মেহেদী হাসান সহ স্থানীয় এলাকাবাসী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.