পত্নীতলায় বন্যার্তদের মাঝে ত্রাণ ও সামগ্রী বিতরণ

0

ইখতিয়ার উদ্দীন আজাদ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় “মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য” এই প্রতিপাদ্য সামনে রেখে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে নগদ টাকা, আটা, চিনি ও সেমাই বিতরণ করেছেন।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, নওগাঁ জেলা সমিতি। সপ্তাহ ব্যাপী উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, নওগাঁ জেলা সমিতির সভাপতি আশিক রিয়াজ, সহসভাপতি এম.কে সাজ্জাদ, উপদেষ্টা প্রিয়াংকা মণ্ডল ও আব্দুস সোবহান, কার্যকরী সদস্য আতাউল হক চৌধুরৗ, নওগাঁ জেলা পরিষদ সদস্য ও পত্নীতলা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মিরা।

উল্লেখ্য, উক্ত ত্রাণ সামগ্রী উপজেলার পাটিচরা, কাশিপুর, নজিপুর কলেজ পাড়া, ডাঙ্গাপাড়া ও আমাইড় এবং সাপাহার উপজেলার জবই বিল, কলমিডাঙ্গা ও পাতাড়ি এলাকায় বিতরণ করা হয়।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.