ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে- নওগাঁ জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৪৭ নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব মোঃ রফিকুল ইসলাম (লিটন) এর ব্যক্তি উদ্যোগে এলাকার দুস্থ ও অসহায় এবং অসচ্ছল পরিবারের নারীদের মাঝে ১ হাজার শাড়ি বিতরণ করা হয়েছে ।
১৪ জুন বৃহস্পতিবার বেলা ১০টায় উপজেলা সদর নজিপুর ধামইর রোডের শাকুরা মার্কেট এর সামনে উক্ত কমসূচির উদ্বোধন কালে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পত্নীতলা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদেকুল বারী, নজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু, নজিপুর বাসস্ট্যন্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক ও নজিপুর পৌর বিএনপির দফতর সম্পাদক এ.জেড মিজান, নজিপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদ রানা, যুবদল নেতা ও বিশিষ্ট মোবাইল ফোন ব্যবসায়ী কামাল হোসেন, আবু রায়হান প্রমুখ।
উল্লেখ্য, উক্ত ১ হাজার শাড়ি নজিপুর পৌর এলাকাসহ উপজেলার ১১টি ইউনিয়নের অসচ্ছল নারীদের মাঝে ১৪ ও ১৫ জুন বিতরণ করা হইবে।