Friday, August 28

পত্নীতলায় মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস- ২০১৯ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষে জাতীয় কর্মসূচির আলোকে স্থানীয়ভাবে কর্মসূচি প্রণয়ের নিমিত্তে এক জরুরি প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকারের সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচির পদক্ষেপ মতামতের ভিত্তিত্বে গৃহিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, কাজী তারা, সাদেক উদ্দিন ও মজিবুর রহমান, নজিপুর সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ ময়েজ উদ্দিন আহমেদ, থানা ওসি (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা ও আব্দুল আহাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলী, উপজেলা কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা প্রকৌশলী সৈকত দাশ, সংগীত ব্যক্তিত্ব আবু হেনা মোস্তফা কামাল, ক্রিড়া ব্যক্তিত্ব মোখলেছুর রহমান, উপজেলা আ’লীগের দফতর সম্পাদক বজলুর রশিদ, পত্নীতলায় প্রেস ক্লাব সহ-সভাপতি সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ।

নওগাঁর পত্নীতলায় মহান বিজয় দিবস- ২০১৯ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.