Thursday, August 20

পত্নীতলায় হোম কোয়ারন্টোইন শর্ত না মানায় চার ব্যক্তির জরিমানা

0

মো: ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলায় (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বিদেশ হতে দেশে ফিরে হোম কোয়ারন্টোইনরে শর্ত পালন না করে বাহির ঘুরাফরো করার দায়ে ৪ ব্যাক্তিকে ভ্রাম্যমাণ আদালতে মোট পঁচিশ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্টেট মো: লিটন সরকার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এসএম খালিদ সাইফুল্লাহ সঙ্গীয় পুলিশ ফোর্সের সহযোগিতায় গত দুই দিনে উপজেলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ইউএনও মো: লিটন সরকার বলেন, এসময় উপজেলার নজিপুর ইউনিয়নের দোচাই গ্রামের গোপাল চন্দ্রের পুত্র গোলাপ কুমার ও নজিপুর পৌর এলাকার গার্ল স্কুল পাড়ার আমিনুল ইসলামের পুত্র আবু হানিফ ও রাসেল নামে এক যুবকের কাছ হতে ৫ হাজার টাকা করে এবং ঘোষনগর ইউনিয়নের বাদ জামগ্রামের আব্দুল কবিরাজের পুত্র আইয়ুব হোসেন এর কাছ হতে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ইউএনও আরো বলেন, আইয়ুব হোসেনকে এর পূর্বে সতর্ক করা হয়েছিল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.