Tuesday, August 18

পত্নীতলা ব্যাটালিয়নের ত্রাণ বিতরণ

0

মোঃরাব্বীহোসাইন , পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধি : পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র সার্বিক ব্যবস্থাপনায় করোনা ভাইরাস উপলক্ষে অসহায়, গরীব ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ।

শনিবার (০২ মে ) সকালে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার ২৫০ জন অসহায়, গরীব ও হতদরিদ্র পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ হতে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পরস্পরের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে বিজিবি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম নাদিম আরেফিন সুমন, পিএসসি, জি জানান যে, ভবিষ্যতেও এ ধরনের ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.