ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা সীমান্তে বিএসএফের গুলিতে এরশাদ আলী (৩৫) নামে এক বাংলাদেশি মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
পত্নীতলা-১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খিজির খান জানান, ভোর রাতে পত্নীতলার শিমুলতলী সীমান্ত দিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি ফেনসিডিল ব্যবসায়ী ভারতে প্রবেশকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে এরশাদ গুলিবিদ্ধ হন।
এ অবস্থায় তাকে উদ্ধার করে ভাতশালা ক্যাম্পে নিয়ে যান ভারতীয় ১২২ বিএসএফ সদস্যরা। এরপর তাকে ভারতের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এরশাদের মৃত্যু ঘটে।
বৃহস্পতিবার বিকেলে পতাকা বৈঠকের পর নিহতের মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে। এরশাদের বাড়ি জেলার পত্নীতলা উপজেলার আমবাটি গ্রামের গছিমুদ্দিনের উদ্দীনের পুত্র।