Sunday, August 23

পদক ও সনদ নিয়ে পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ করলেন সিএমপি কারাতে ও বক্সিং দল

0

জুলাই মাসে উজবেকিস্থানের রাজধানী তাসকন্দে অনুষ্ঠিত এশিয়ান সিনিয়র চ্যাম্পিয়ণশীপে বাংলাদেশ মহিলা কারাতে দলের ম্যানেজার এর পাশাপাশি জাজেস কোর্সে অংশগ্রহণ ও জাজ হিসেবে দ্বায়িত্ব পালন করা সিএমপি ও বাংলাদেশ পুলিশের সদস্য এএসআই (নিঃ) মোছাঃ লতা পারভীন তার প্রতিবেদন ও গত ২৭ জুলাই থেকে ০৩ আগষ্ট ঢাকা রাজারবাগ পুলিশ লাইন সিরো মিয়া মিলনায়তনে বাংলাদেশ পুলিশ আন্তঃ ইউনিট কারাতে ও বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সিএমপি কারাতে ও বক্সিং দল চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার
মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম মহোদয়ের সাথে পদক ও সনদ নিয়ে সাক্ষাৎ করেন।
কমিশনার মহোদয় সিএমপি কারাতে ও বক্সিং দলের ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী কল্যান সভায় বিজয়ী দলকে পুরস্কার প্রদানের ঘোষনা দেন। এ সময় সিএমপি এসি ফোর্স, কারাতে কোচ ও খেলোয়াড় ইনচার্জ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য খেলোয়াড় ইনচার্জ সৈয়দ ফায়েজুর রহমান ও কারাতে ইনচার্জ ও সহকারী কোচ এএসআই (নিঃ) মোছাঃ লতা পারভীন এর নেতৃত্বে সিএমপি দল ৩টি স্বর্ণ, ০৪টি রৌপ্য ও ৪টি তাম্র পদক অর্জন করে সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.