Saturday, August 22

পদত্যাগ করলেন ইরাকের প্রধানমন্ত্রী

0

অবশেষে পদত্যাগ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি। শনিবার পার্লামেন্টে তিনি পদত্যাগ পত্র জমা দেন। ইরাকের মন্ত্রিসভা মাহদির পদত্যাগ পত্র গ্রহণ করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
চলমান সরকারবিরোধী বিক্ষোভের চাপে সংসদে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান মাহদি।

গত শুক্রবার খুতবায় প্রধানমন্ত্রী পরিবর্তনের বিষয়ে বিবেচনা করার জন্য সংসদের প্রতি আহ্বান জানান দেশটির শিয়াদের ধর্মীয় গুরু আয়াতুল্লাহ আলি আল সিসতানি৷ এর এক ঘণ্টার মধ্যেই পদত্যাগের কথা জানান আদেল আব্দুল-মাহদি৷ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে পদত্যাগের এ ঘোষণা দেন তিনি।

৭৭ বছর বয়স্ক আব্দুল-মাহদি ২০১৮ সালের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন৷ ক্ষমতায় আসার এক বছরের মাথায়ই বেকারত্ব, দুর্নীতি ও সরকারি সেবার দুরবস্থার কারণে জনঅসন্তোষে পড়তে হয় তার সরকারকে৷ দেশজুড়ে শুরু হয় সরকারবিরোধী আন্দোলন, যা পরে সহিংসতায় রূপ নেয়৷

গেল ১ সেপ্টেম্বর বাগদাদের রাজপথে নামে কয়েক হাজার বিক্ষোভকারী। সরকারবিরোধী এ বিক্ষোভে এখন পর্যন্ত ৪০০ জন প্রাণ হারিয়েছেন৷ সরকার পরিবর্তন না হলে এই পরিস্থিতি গৃহযুদ্ধে রূপ নেবে বলে খুতবায় সতর্ক করে দেন সিসতানি৷

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.