Friday, November 6

পদদলনে মৃত্যুর ঘটনায় আয়োজকদের অব্যবস্থাপনাও দায়ী: পুলিশ

0

চট্টগ্রামে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে ১০ জনের প্রাণহানির জন্য আয়োজকদের অব্যবস্থাপনারও দায় রয়েছে বলে পুলিশি তদন্তে উঠে এসেছে।

তদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।

কমিটির প্রধান মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন সাংবাদিকদের জানান, অতিরিক্ত ভিড়ের পাশাপাশি অব্যবস্থাপনা ও রীমা কমিউনিটি সেন্টারে নির্মাণ ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। সেখানে যে পরিমাণ মানুষ হয়েছে, তাদের সামাল দিতে স্বেচ্ছাসেবক ছিলেন প্রয়োজনের তুলনায় কম। এছাড়া ওই কমিউনিটি সেন্টারের প্রবেশ মুখে নির্মাণ ত্রুটি না থাকলে এ ধরনের ঘটনা ঘটত না।

জনপ্রিয় রাজনৈতিক নেতা, সাবেক মেয়র মহিউদ্দিনের কুলখানিতে ১৩টি স্থানে মেজবানের আয়োজন করে পরিবার, যার প্রতিটিতেই ছিল ভিড়। রীমা কমিউনিটি সেন্টারে আয়োজন ছিল যারা গোমাংস খান না, তাদের জন্য। দুপুরে তিনটি ব্যাচের খাওয়ার পর বাইরে থাকা লোকজন হুড়মুড় করে ঢুকতে শুরু করলে পদদলনের ঘটনা ঘটে। এতে ১০ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.