Friday, August 14

পদ্মাসেতু নির্মাণে বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ ওবায়দুল কাদেরের

0

বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মানের সিদ্ধান্ত নেয়ার মত সাহস একমাত্র বঙ্গবন্ধুর কন্যারই রয়েছে, তা তিনি প্রমাণও করেছেন। পদ্মাসেতু নির্মাণে কোনো প্রকার অনিয়ম হয়নি এবং স্বচ্ছতার সামান্যতম ঘাটতিও ছিল না।

শুক্রবার সকালে রাজধানীর সেতুভবনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কর্ণারের উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ২০২২ সালে পদ্মাসেতুর উপর দিয়ে যানবাহন চলাচল করবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগেই আর্থ-সামাজিক অধিকাংশ সূচকে পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে চলছে বাংলাদেশ। পাকিস্তান পার্লামেন্টে বাংলাদেশের কথা আলোচনা হয়, তারা এখন বাংলাদেশ হতে চায়।

তিনি বলেন, এখানেই একজন মুজিবের আজন্ম সংগ্রামের সফলতা এবং অর্জন। ‘শেখ হাসিনার ম্যাজিক্যাল লিডারশিপ, ক্যারিশমেটিক সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশ আজ বিশ্বসভার বিস্ময়। বিনাযুদ্ধে জয় করেছেন সুনীল সমুদ্র সীমা,লাখো কোটি তরুণের প্রাণে এখন আত্মমর্যাদা বোধের নবস্বপ্ন।’সেতু বিভাগের সচিব বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন।এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন এবং পরিদর্শন করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.