Wednesday, August 19

পদ্মায় বর-কনে নৌকাডুবির ঘটনায় শিশুর লাশ উদ্ধার

0

রাজশাহীর পদ্মা নদীতে আজ শুক্রবার সন্ধ্যায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। বউভাত শেষে নবদম্পতিসহ ২৫ জন ওই নৌকায় করে কনের বাপের বাড়িতে ফিরছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত এক শিশুর লাশ পাওয়া গেছে। বরসহ সাতজনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় খানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্বজন ও এলাকাবাসী জানায়, বিকেলে পবা উপজেলার হরিয়ান ইউনিয়ের খানপুর গ্রামে বর রুম্মানের বাড়িতে বউভাত অনুষ্ঠান শেষে কনে পুন্নির বাবার বাড়ি ডাইঙ্গারহাট এলাকায় ইঞ্জিনচালিত দু’টি নৌকায় করে ৪০ জন যাচ্ছিল। পথে সন্ধ্যায় পদ্মা নদীর খানপুর এলাকায় পৌঁছালে উত্তাল ঢেউয়ে নৌকা দু’টি উল্টে যায়। এতে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন নিখোঁজ হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় জেলেরা একটি নৌকা উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। তবে নদী উত্তাল থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.