Monday, August 17

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

0

দীর্ঘ  এক মাস সিয়াম সাধনার পর বিশ্বমুসলিমের নিকট সমাগত হলো পবিত্র ঈদুল ফিতর যা বিশ্বমুসলিমদের পাশাপাশি বাংলাভাষাবাসী মুসলমানদের নিকট সর্ববৃহৎ মযা‍র্দাপূর্ণ ধর্মীয় উৎসব।

প্রতিবারের রমদানের সিয়াম সাধনা ও ঈদ উদযাপন আর এবারের রমদান ও ঈদ উদযাপনে রয়েছে ভিন্নতা। আমরা র্ব্তমানে প্রতিকুল পরিবেশ অতিক্রম করছি। মহান আল্লাহ যদি রক্ষা বা ক্ষমা না করেন তাহলে বাঁচার কোন উপায় নেই। তাই এমুহুর্তে আমাদের জন্য সবচেয়ে বড় করনিয় হচ্ছে আল্লাহর দিকে রুজু হওয়া ও তাওবা ইস্তিগফারের আমল বেশি বেশি করা।

দেশবাসীসহ বিশ্ববাসীকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ ।

করোনা মহামারীর প্রাদুর্ভাবের কারণে ঘরে বসেই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করুন। সেই সঙ্গে সমাজের বিত্ববান তথা সামর্থবানদের এই দুঃসময়ে দরিদ্র, কর্মহীন, মধ্যবিত্ত, নিম্ম মধ্যবিত্ত প্রতিবেশী, গ্রামবাসী, আত্মীয়-স্বজন বা এলাকাবাসীর প্রতি খেয়াল রাখার আহবান। তাদের কথা ভুলে যাবেন না। যার যেটুকু সামর্থ্য আছে তাই নিয়ে তাদের পাশে দাঁড়াবেন। তাহলেই ঈদের আনন্দ পূর্ণতা পাবে এবং মহান আল্লাহও যাজায়ে খায়ের দিবেন। সবাই ভালো থাকবেন। আমার জন্য, মুসলিম উম্মাহর জন্য ও সকল মাদারেসে কওমিয়্যার জন্য দোয়া করবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.