পবিত্র ঈদ – উল আযহায় অাইন শৃংখলা রক্ষার্থে নগর বাসীকে সি এম পির নিরাপত্তার পরামর্শ “

0

কাজী মাহদী কবির ঃ  পবিত্র ঈদ – উল আযহা উপলক্ষে আইন শৃংখলা রক্ষার্থে  আজ মঙ্গলবার দুপুর ১২:৩০ মিনিটে চট্টগ্রাম মহানগর পুলিশের এক জরুরী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে সি এম পি কমিশনার ইকবাল বাহার নগর বাসীর উদ্দেশ্য বলেন, টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে জাল নোটের বিষয়ে সতর্ক থাকুন । ব্যাংক থেকে টাকা উত্তোলন ও টাকা বহনে সর্বদা সতর্ক থাকুন এবং প্রয়োজনে পুলিশের সহয়তা নিন। অজ্ঞানপার্টি, মলমপার্টি এবং টিকেট কালোবাজারীদেও থেকে সতর্ক থাকুন। অপরিচিত ব্যক্তির দেয়া কোন কিছু খাওয়া বা পান করা থেকে নিজেকে বিরত রাখুন। গুজব সৃষ্টির মাধ্যমে কেউ যাতে আইন –  শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকুন এবং প্রয়োজনে পুলিশকে অবহিত করুন। নির্দিষ্ট পার্কিং ব্যতীত যত্রতত্র গাড়ী পার্কিং না করা এবং গাড়ি নিয়ে গরুর হাটে প্রবেশ না করার জন্য অনুরোধ করা হলো । হাতে পর্যাপ্ত সময় নিয়ে ঈদেও ভ্রমণ পরিকল্পনা করুন এবং শেষ মূহুর্তে যানবাহনের মারাত্মক ভীড় এরিয়ে চলুন। জীবনের ঝুকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেনে, বাসে বা লঞ্চে উঠবেন না । চালককে বেপরোয়া গতিতে গাড়ি চালাতে নিরুৎসাহিত করুন । ঈদের ছুটিতে বাড়ে গেলে আপনার বাড়ি /বাসার/ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাহারাদারদেরকে সতর্কাবস্থায় রেখে যান এবং প্রতিবেশিকে অবহিত করুন। ঈদের ছুটিতে বাসা ছাড়ার আগে আপনার গ্যাসের চুলা বন্ধ আছে কিনা, ইলেকট্রিক সুইচ বন্ধ আছে কিনা নিশ্চিত হোন এবং আপনার বাসার টিভি ক্যামেরাগুলো যেন সচল থাকে তা নিশ্চিত করুন। বাসা / বাড়ি ত্যগের পূর্বে যে সমস্ত প্রতিবেশী/ পাশের ফ্লাটের অধিবাসী বাসায় অবস্থান করবেন তাদেরকে আপনার বাসার প্রতি লক্ষ রাখতে অনুরোধ করুন এবং এবং ফোনে তাদের  সাথে যোগাযোগ করুন। মূল্যবান সামগ্রী ও দলিলপত্র নিরাপদ হেফাজতে রাখুন। প্রয়োজনে ব্যাংকের লকার অথবা জিডি মূলে থানা হেফাজতে রাখুন। মহল্লা বাড়ির সামনে সন্দেহজনক কাউকে/ দৃষ্কৃতিকারীকে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাড়ি ও থানাকে অবহিত করুন।সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত স্থানে কোরবানীর পশু জবাই করুন । কোরবানীর কর্যক্রম শেষে কোরবানীর স্থানটি পরিস্কার করুন। কোরবানীর পশুর চামড়া আমাদের জাতীয় সম্পদ এর পাচার রোধে সবাই সচেষ্ট হোন। উক্ত অনুষ্ঠানে সি এম পির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.