Sunday, August 2

পরিণতি পেল ৩ বছরের প্রেম

0

বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি ও দক্ষিণি তারকা সিদ্ধার্থ বিয়ে করেছেন। এর মাধ্যমে তাঁদের তিন বছরের প্রেম পরিণীতি পেল।আজ দুপুর ১২টার দিকে নিজের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে নিজেই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন। তবে কবে কোথায়, বিয়ে করেছেন, সে কথা অবশ্য জানাননি অদিতি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেকিছুদিন আগেই এক সাক্ষাৎকারে অদিতি জানিয়েছিলেন, সিদ্ধার্থের সঙ্গে তাঁর বিয়ের অনুষ্ঠান সাদামাটাভাবেই হবে। পাশাপাশি অভিনেত্রী এ-ও জানিয়েছেন, সিদ্ধার্থের সঙ্গে তিনি ৪০০ বছরের পুরোনো এক মন্দিরে বিয়ে করতে চলেছেন। অদিতি বলেন, ‘আমি আর সিদ্ধার্থ বানাপর্থির কাছে ৪০০ বছরের পুরোনো শ্রীরঙ্গপুরম মন্দিরে বিয়ে করতে চলেছি। আমার পরিবারের জন্য এই মন্দির অত্যন্ত বিশেষ।’ এদিকে আজ ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবির ব্যাকগ্রাউন্ডে মন্দির দেখা গেছে, সম্ভবত সেই মন্দিরেই বিয়ে করেছেন তিনি।অদিতি আর সিদ্ধার্থের ২০২১ সালে প্রথম দেখা হয়েছিল ‘মহা সমুন্দ্রম’ ছবির সেটে। আর এখান থেকেই তাঁরা একে অপরের হাত ধরে প্রেমের পথ চলা শুরু করেন। তিন বছর প্রেমের পর তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন।সাক্ষাৎকারে সিদ্ধার্থের সঙ্গে প্রেম নিয়ে অনেক কথাও জানান অদিতি। তিনি বলেন, ‘আমি আমার দাদির খুব কাছের ছিলাম। কয়েক বছর আগে উনি আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন। হায়দরাবাদে দাদির তৈরি করা একটা স্কুল আছে। এই স্কুলেই সিদ্ধার্থ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমি আর সিদ্ধার্থ স্কুলে ঘুরতে গিয়েছিলাম। ওই সময়ে সিদ্ধার্থ হাঁটু গেড়ে বসে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমি ভেবেছিলাম যে ও ওর জুতার ফিতা ঠিক করতে বসেছে। অদিতি আরও বলেন, ‘সিদ্ধার্থ হঠাৎ আমাকে প্রস্তাব দেওয়াতে আমি প্রথমে হতবাক হয়ে গিয়েছিলাম। যে জায়গায় ও আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, সেই জায়গায়টাও আমার জন্য অত্যন্ত বিশেষ।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.