Wednesday, September 9

পরিবহণ শ্রমিকের মারধরের মুখে চবির শিক্ষক বাস চালক

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চলতি পরিবহণ ধর্মঘটে বিভিন্ন স্থানীয় বাস ট্রাক চালকদের যে হয়রানি সহ মারধর করছে তার থেকেও বাদ যায়নি চবির এক শিক্ষক বাস চালক।

জানা গেছে, শিক্ষকদের বহনকারী বাসটি নগরীর চাঁদগাও আবাসিক এলাকা থেকে ছেড়ে বদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় পোঁছানোর পর পরিবহন শ্রমিকরা বাসটি আটকে দেয়। এসময় চালকের মুখে পোড়া মোবিল লাগিয়ে দেয় তারা। তারপর গাড়ি চালানোর অপরাধে চালককে মারধর করা হয়। এসময় বাধা দিতে চাইলে বাসে অবস্থানরত শিক্ষকদের হেনস্থা করে পরিবহন শ্রমিকরা। পরে বেশ কিছুক্ষণ গাড়ি আটকে রাখার পর গাড়িটি ছেড়ে দেয়।

আজ সোমবার সকাল ৮ টার সময় নগরের বহদ্দারহাট বাস টার্মিনালে মারধরের এ ঘটনা ঘটে। এ সময় ওই বাস চালকের মোবাইল ফোন, মানিব্যাগ এবং টাকা নিয়ে যায় পরিবহন শ্রমিকরা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কর্তব্য পালন করতে আসছিলেন ওই বাসের সকল শিক্ষকরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহর থেকে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয়ের ৩নং শিক্ষক বাস (চট্ট মেট্র ১১০০২৫) শিক্ষকদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসছিল। বহদ্দার হাট বাস টার্মিনারে কয়েকজন পরিবহন শ্রমিক বাস চালানোর দায়ে চবি শিক্ষক বাসের চালক দুলালকে বেধড়ক মারধর শুরু করে। এসময় তার কাছে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ এবং টাকা নিয়ে যায় ওই পরিবহন শ্রমিকরা।

ওই বাসে থাকা আরবি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মুহাম্মদ হারুন-উর-রশিদ সাংবাদিকদের বলেন, এই বাসের আমারা সবাই ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করতে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম। আগেই বলে দেওয়া হয়েছিল পরিবহন ধর্মঘাট ভর্তি পরীক্ষার আওতা মুক্ত থাকবে। কিন্ত ধর্মঘটের নামে কেন তারা এই আরাজকতা করছে সেটা বুঝতেছিনা।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ নিয়াজ মোরশেদ রিপন বলেন, এধরনের ঘটনা আমাদের কানে এখনও আসেনি। আমরা খোজখবর নিচ্ছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.