করোনা পরিস্থিতির অনুকূল হলে স্বাস্থ্যবিধি মেনে চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন ডা. শিক্ষামন্ত্রী দীপু মনি।
বৃহস্পতিবার বেলা ১১টার পর এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে এই ঘোষণা দেন তিনি।
তিনি আরও জানান, আবিশ্যিক বিষয়ের উপর মূল্যয়ন নয়, গ্রুপ ভিত্তিক মূল্যায়ন হবে। এসাইনমেন্টের মাধ্যমে সংক্ষিপ্ত সিলিবাস শেষ করা হবে। যদি পরীক্ষা নেয়া সম্ভব না হয় তবে পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। ঈদের পরে অনলাইনে পরীক্ষার ফরম পূরণ করা হবে। কমানো হবে পরীক্ষার ফি।