Monday, August 10

পরীমণি আদালতে

0

ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমণি দায়ের করা মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির মামলায় চার্জ গঠনের বিষয়ে শুনানির দিন আজ ধার্য রয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালতে চার্জ শুনানি অনুষ্ঠিত হবে।

এদিন সকাল পৌনে ১০টার দিকে পরীমণি আদালতে হাজির হয়েছেন। কিছুক্ষণের মধ্যে চার্জের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী)।

উল্লেখ্য, গত ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.