পর্যটকবাহী বাস ও পিকআপ সংঘর্ষে নিহত ২

0

গড়াছড়ির মাটিরাঙ্গার সাপমারা এলাকায় পর্যটকবাহী বাস ও পিকআপ সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ২জন এবং গুরুতর আহত হয়েছে অন্তত আরও ২০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খাগড়াছড়ি জেলা শহরের বসুন্ধরা এলাকার বাসিন্দা মৃত ননী গোপাল গুহের স্ত্রী প্রীতি বালা গুহ (৪৫) ও মৃত গৌরাঙ্গ ঘোষের স্ত্রী অনিমা ঘোষ (৬৫)।

জানা গেছে, খাগড়াছড়ি থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ সামাজিক আনুষ্ঠানে যোগ দিতে জেলার গুইমারা উপজেলায় যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহী বাস পাহাড়ী মোড় অতিক্রম করার সময় পিকআপের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা দুই নারীর ঘটনাস্থরে মৃত্যু হয়। আহত হয় অন্তত ২০ জন। স্থানীয়রা হতাহতের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। এসব আহত যাত্রীরা পিকআপে করে গুইমারা যাচ্ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.