পলাশবাড়ীতে ইউপি সদস্যের হাত পা ভেঙ্গে দিল আরেক ইউপি সদস্য, গ্রেফতার- ১

0

বিজয় কুমার, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়িতে পূর্বশত্রুতার জের ধরে শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে ইউপি সদস্যসহ তিন জনকে বেধরক মারপিট করে হাত-পা ভেঙ্গে গুরুতর আহত করেছে সাবেক ইউপি সদস্য ও তার সন্ত্রাসী বাহিনী। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সামছুল মেম্বার নামে একজনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

জানা যায়, উপজেলার মহদীপুর ইউপি সদস্য আতিয়ার রহমানের সাথে একই গ্রামের সাবেক ইউপি সদস্য ছামছুল মেম্বারের পূর্বশত্রুতা চলে আসছিল।এ নিয়ে পলাশবাড়ী থানায় একাধিক বার শালিস বৈঠক হয়েছে। কিন্তু সাবেক ইউপি সদস্য ছামছুলের তা মনোপুত হয়নি। এরই জের ধরে গত শুক্রবার ( ৮ সেপ্টেম্বর) রাত দশটা নাগাদ মহদীপুর বোর্ডের ঘর বাজার এলাকায় সামছুলের নেতৃত্বে ১০/১২ সন্ত্রাসী ইউপি সদস্য আতিয়ারের উপর অতর্কিত হামলা চালায়। এসময় আতিয়ার রহমান তার ছেলে শামিম মিয়াসহ তিনজনকে বেধরক মারপিট করে গুরুতর আহতসহ শামিম মিয়ার হাত ভেঙ্গে দেয় সামছুল বাহিনীর লোকজন।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তিতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে সন্ত্রাসীদের হাতে ইউপি সদস্য গুরুতর আহত হবার খবর দ্রুত ছড়িয়ে পড়লে মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লব সহ অন্যান্য নেতৃবৃন্দ রোগীদের খোঁজখবর নিতে হাসপাতালে যান। ইউপি সদস্য সামছুলকে আটক এবং মামলার প্রস্তুতি চলছে বলে পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ মাহমুদুল আলম  বিষয়টি নিশ্চিত করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.