মীরসরাই থেকে এম অলি উল্যাহ্ নিজামীআজ মীরসরাই থানার উদ্যোগে মীরসরাই থানার পুলিশের বিশেষ অভিযান। এই অভিযানে অংশগ্রহণ করেন মীরসরাই থানার পুলিশ অফিসার এস.আই মাহফুজুল আলম ও এ.এস. আই বোরহান উদ্দিন।
অভিযান শুরু হয় সকাল ১০.০০ ঘটিকায়। এই অভিযানের প্রেক্ষাপটে একটি চেক পোস্ট বসানো হয় হইওয়ে রোডের মধ্যে হাদি ফকির হাটে। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল ১লা বৈশাখ কে ঘিরে। এই বিষয়ে মীরসরাই থানার এস.আই মাহফুজুল আলমের কাছে জানতে চাইলে তিনি ন্যাশনাল নিউজকে জানান আমরা বাংলাদেশ সরকারের আহ্বানে সাড়া দিয়ে দেশের ভয়াবহ পরিস্থিতি করোনা ভাইরাস সম্পর্কে জনগনকে সচেতন করার এবং ১লা ক্সবশাখে কোথাও কোন লোক সমাগম হচ্ছে কিনা সেটি দেখার জন্য আমরা বিশেষ অভিযানে নেমেছি। অভিযানের পাশা-পাশি রাস্তা-ঘাটে জনগন যাতে অহেতুক ভাবে ঘুরা-ঘুরি না করে এবং বাজার মনিটরিং ও সাথে করছি। কারণ সামনে রমজান মাসকে ঘিরে কিছু অসাধু ব্যবসায়ী করোনা ভাইরাস এর দোহায় দিয়ে জিনিসের দাম ধরে চওড়া দামে বিক্রি করছে কিনা সে বিষয়ে আমরা খতিয়ে দেখছি এবং জনগনকে করোনা ভাইরাস সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি। তার সাথে সাথে সামাজিক দুরাত্ব বজায় রেখে জনগন যাতে চলা-ফেরা করতে পারে সেদিকে ও খেয়াল রাখছি।
মীরসরাই থানার আরেক এ.এস.আই বোরহান উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি ন্যাশনাল নিউজ কে বলেন আমরা ১লা ‣বশাখ উপলক্ষ্যে হাইওয়ে রোডের মধ্যে কড়া চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি চেকিং করছি। তার মধ্যে রয়েছে এম্বুল্যান্স এবং ছোট পিকআপ গুলো। করাণ অনেক ক্ষেত্রে দেখা যায় এম্বুল্যান্সের মধ্যে যাত্রী বসিয়ে এক ডিস্ট্রিক থেকে অন্য ডিস্ট্রিকে যাত্রী আনা-নেওয়া করে। এরকম কয়েকটি গাড়ি সকাল থেকে আমরা পোস ব্যাক করেছি। চট্টগ্রাম থেকে কিছু এম্বুল্যান্স যাত্রী বসিয়ে ঢাকার দিকে যাচ্ছিল আমরা সেগুলোকে পোস ব্যাক করতে সক্ষম হই। তার সাথে সাথে মাস্ক ব্যবহার করছে কিনা এক গাড়িতে একজন ড্রাইভার ও একজন হেল্পা ছাড়া যাত্রী বসিয়ে যাত্রী আনা-নেওয়া করছে কিনা সে বিষয়ে সজাগ দৃষ্টি করছি। প্রত্যেকটা গাড়িকে আমরা তল্লাশি করতেছি। যাতে করে কোন ব্যাক্তি এক ডিস্ট্রিক থেকে অন্য ডিস্ট্রিকে যাতায়াত না করে। এই ক্ষেত্রে শুধু মাত্র ড্রাইভার এবং হেল্পার ছাড়া অন্যদের প্রতি আমরা কঠোরভাবে চেক পোস্ট এর মাধ্যমে চেকিং করতেছি ।