Friday, August 21

পাকশিয়া আইডিয়াল ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থী অভিভাবকদের ও শিক্ষক সমাবেশ

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি: “শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ”“সফলতায় মেধার অবদান ১ ভাগ আর পরিশ্রমের অবদান ৯৯ ভাগ”এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে শার্শা উপজেলার পাকশিয়া আইডিয়াল কলেজের আয়োজনে শিক্ষার মান্নোয়নের লক্ষ্যে এইচএসসি পরীক্ষার্থী,অভিভাবক ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯শে ডিসেম্বর) বিকাল ৩টায় কলেজের মিলনায়তন ভবনে পাকশিয়া আইডিয়াল ডিগ্রী কলেজের প্রধান অধ্যক্ষ মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক নুর হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-১,শার্শা আসনের জাতীয় সংসদের এমপি শেখ আফিল উদ্দিন।

মতবিনিময় সভায় এমপি শেখ আফিল উদ্দিন বলেন, তোমাদের সৌভাগ্য যে আমার মতো একজন এমপি তোমাদের গাইড লাইন দিচ্ছে। পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে সকল বিষয়ে ভালোভাবে পড়ালেখা করতে হবে। এ প্রতিষ্ঠানের শিক্ষকরা অনেক দক্ষ ও মেধাবী। এখন যে সময়টা আছে তা কাজে লাগাতে হবে। বোর্ড পরীক্ষায় যাতে সকল শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারো সেভাবে প্রস্তুতি নিতে হবে। নিয়মিত কলেজের অতিরিক্ত ক্লাস করানো হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে কলেজের উপস্থিত নিশ্চিত করতে অভিভাবকদের ভূমিকা নিতে হবে ।

তিনি বলেন, তোমরা যদি ভালোভাবে পড়াশুনা কর তাহলে ভালো রেজাল্ট করতে পারবে। আমরা শিক্ষকদের পক্ষ থেকে মনিটরিং এর ব্যবস্থা করব এবং শিক্ষকরা নিয়মিত বাড়িতে গিয়ে দেখবে তোমরা পড়াশুনা কর কিনা। শিক্ষার্থীরা মোবাইল, টিভি কম ব্যবহার করতে হবে। বিশেষ করে অভিভাবকরা শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখতে হবে। যাতে তারা নিয়মিত পড়াশুনা করে। পরীক্ষায় শতভাগ প্রশ্নের উত্তর লিখতে হবে।আপনাদের বুঝতে হবে আওয়ামীলীগের সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কলেজ সহ সমগ্র দেশে শিক্ষার্থীদের জন্য ৪তলা ভবন করে দিয়েছে। তিনি বলেন নতুন ভাবে তালিকা হচ্ছে যে কলেজ ও স্কুলে শিক্ষার্থী ৭৫ ভাগ উপস্থিত থাকতে হবে। শিক্ষকদের কোন গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ারি দেন। এই তিন মাস শুক্র ও শনিবার ক্লাস নিতে হবে। এই সময় টিকে প্রধান অতিথী গেøাডেন টাইম বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু ,শার্শা উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান,যশোর জেলা পরিষদের সদস্য ও নাভারন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ডিহির ইউপি চেয়ারম্যান হোসেন আলী, শার্শার ইউপি চেয়ারম্যান সোহরার হোসেন,শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেলসহ পাকশিয়া আইডিয়াল ডিগ্রী ও লক্ষনপুর কলিজিয়েট কলেজের শিক্ষকবৃন্দ,২০২০ সালের অনুষ্ঠতব্য এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের নাগরিক প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.