Sunday, September 20

পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শুরু

0

আগেই ব্যাপক সহিংসতায় উত্তাপ ছড়ানো পাকিস্তানের জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। এবারই প্রথম ১০ ঘন্টাব্যাপী ভোটগ্রহণ চলবে। পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ২৭২টি আসন এবং প্রাদেশিক পরিষদের ৫৭৭টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

পাকিস্তানের বিভিন্ন প্রান্তে ৮৫ হাজার বুথ বসানো হয়েছে। ১০ কোটি ৫০ লাখ বৈধ ভোটার মোট দুটি করে ভোট দেবেন। একটি জাতীয় পরিষদের জন্য অপরটি প্রাদেশিক পরিষদের জন্য।

পাকিস্তানের চারটি প্রদেশে মূল লড়াইটা হবে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর মধ্যে। তবে দুর্নীতির দায়ে জেলে থাকায় নির্বাচনে অংশ নিতে পারছেন না নওয়াজ শরিফ। তার ভাই শাহবাজ শরিফ নির্বাচনে লড়াই করছেন।

প্রায় দুই দশক আগে রাজনীতিতে প্রবেশ করেছেন সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান। কিন্তু আজকের নির্বাচনে পিটিআই প্রধান ইমরানের বিজয়ী হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে। অভিযোগ উঠেছে, পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী নির্বাচনে ইমরানের জয়ের জন্য আগে থেকেই ছক কষে রেখেছে।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.