Monday, September 14

পাকিস্তানের রাষ্ট্রীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর বাসভবনেই বিশ্ববিদ্যালয়

0

পাকিস্তানের রাষ্ট্রীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর বাসভবনে স্নাতকোত্তর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেয়া হয়েছে। একই সঙ্গে প্রাদেশিক হাউসগুলোকে গড়ে তোলা হচ্ছে জাদুঘর হিসেবে। আজ বৃহস্পতিবার দেশটির শিক্ষামন্ত্রী শাফকাত মেহমুদ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, লাহোরের গভর্নর হাউস হবে জাদুঘর ও আর্ট গ্যালারি। একই সঙ্গে একটি অংশে জনসাধারণের জন্য পার্ক গড়ে তোলা হবে। এ ছাড়া পাঞ্জাব হাউস হবে পর্যটন কমপ্লেক্স। পাশাপাশি করাচি ও বেলুচিস্তানের গভর্নর হাউস হবে জাদুঘর।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আগের সরকারের রাজকীয় জীবনযাপনে দেশের জনগণ খুব বিরক্ত। জনগণের অর্থ যাতে অপচয় না হয়, সেটি লক্ষ্য রাখা একটি সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য সরকারি দফতরের বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাসভবন পরিচালনায় বছরে খরচ হয় ৪৭০ মিলিয়ন রুপি। আর এই অর্থ সাশ্রয় করতে ইমরান খান প্রধানমন্ত্রী ভবনে থাকছেন না। রাষ্ট্রীয় ব্যয় কমাতে গভর্নররাও তাদের বাসভবনে থাকবেন না।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.