Wednesday, September 16

পাকিস্তানের সাধারণ নির্বাচন শেষ, জয়ের পথে ইমরান খানের দল

0

শেষ হয়েছে পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ। এবার চলছে ভোট গণনা। ২৫ জুলাই বুধবার পাকিস্তানের স্থানীয় সময় ৬টায় ভোটগ্রহণ শেষ হয়। প্রাথমিক ফলাফলে এগিয়ে আছে ইমরান খানের দল পিটিআই।

 গত রাতে ভোট গণনার সর্বশেষ খবর অনুযায়ী, জাতীয় পরিষদের সরাসরি নির্বাচনের ২৭২টি আসনের মধ্যে ১০৫ আসনে এগিয়ে আছে ইমরান খানের দল পিটিআই। নওয়াজ শরিফের মুসলিম লীগ (পিএমএল-এন) ৭১টি আসনে, বিলাওয়াল ভুট্টোর দল পিপিপি ৩৯টি আসনে, এমকিউএম সাতটি এবং এমএমএ ৭৯টি আসনে এগিয়ে রয়েছে। ভোট গণনার ফলাফলে বিজয়ের সুবাস পেয়ে রাতেই ইমরানের সমর্থকরা পেশোয়ারসহ দেশটির কয়েকটি শহরে আনন্দ মিছিল শুরু করে। খবর এনডিটিভি, ডন।

বুধবার সকাল ৮টা থেকে দেশটির জাতীয় পরিষদের ২৭২ আসনে ভোট গ্রহণ শুরু হয়। এদিকে পাকিস্তান স্বাধীন হওয়ার পর পাঞ্জাবের খুহাব এলাকার একটি গ্রামের নারীরা প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিয়েছেন। ভোট গ্রহণ শুরু হওয়ার পরই ভোটকেন্দ্রে ভোট দিতে গেছেন ঘাক কল্যাণ গ্রামের নারীরা। ইতিহাস গড়েছেন খাইবার পাখতুনখোওয়া প্রদেশের আপার দিরের নারী ভোটাররা। তারাও প্রথমবারের মতো ভোট দিয়েছেন।

ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে সেনা ও পুলিশ মিলিয়ে নিরাপত্তা বাহিনীর আট লাখ সদস্যকে ভোটকেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে। রাতের মধ্যে প্রাথমিক ফলাফল পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। সন্ধ্যা ৭টার আগে গণমাধ্যমগুলোকে অনানুষ্ঠানিক ফল প্রকাশ না করতে অনুরোধ জানিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন।
সবশেষ দেখার পালা কে হতে চলেছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.