মোঃ আশরাফুল আলম ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ি পৌরসভা ৩ নং ওয়ার্ড উত্তর কৃষ্ণপুর গ্রামের চারটি ছাগলের মৃত্যু ঘটে।
৩১ মে শুক্রবার জুমার নামাজ শেষে উত্তর কৃষ্ণপুর গ্রামে আতঙ্কের সৃষ্টি করে কয়েকটি পাগলা কুকুর। কুকুরগুলি একসঙ্গে দলবদ্ধ হয়ে ছাগলের উপরে আক্রমণ করে এতে চারটি ছাগল মারা যায়। সামনে কোরবানির ঈদ উপলক্ষে গ্রামের গরীব অসহায় মোছাঃ চায়না বেগম – স্বামী জহির উদ্দিন মন্ডল এর একটি ছাগল , মো.আশরাফুল ইসলাম একটি ছাগল, মোঃ দুলাল এর একটি ছাগল, মোরশেদা বেগমের একটি ছাগল, মোট চারটি ছাগল পাগলা কুকুরের কামড়ে মারা যায়। মোছাঃ মোরশেদা বেগম জানান গত একমাস আগে ৭ হাজার টাকায় ছাগল কিনেছেন কুরবানী দিব বলে সেই ছাগল কুকুরের কামড়ে মারা যায় এখন কুরবানী দিবো কি ভাবে।