
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটর পাটগ্রাম উপজেলায় ট্রাকের চাপায় খোরশেদ আলম ও আরিফ হাসান নামে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার বাউরা ইউনিয়নের মেছেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই জনের বাড়ি সদর উপজেলার গোশালা বাজার এলাকায় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ওই এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে বুড়িমারী স্থলবন্দর গামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় লালমনিরহাটগামী দুই মোটর সাইকেল আরোহী খোরশদ আলম ও আরিফ হাসান। পরে পাটগ্রাম থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।
পাটগ্রাম থানার ওসি আরজু মাঃ সাজ্জাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।