Saturday, August 15

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে রুমানা আক্তার(০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। রুমানা ওই এলাকার সুমন মিয়ার মেয়ে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে খেলতেছিল রুমানা আক্তার। এ সময় সবার অজান্তে পাশের পুকুরে পরে যায়। বাড়ির লোকজন তাকে অনেক খোঁজাখুজির পর পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.