লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পাটগ্রাম উপজেলায় ও বিকালে হাতীবান্ধা উপজেলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে পাটগ্রাম উপজেলায় বাবু পূর্ণ চন্দ্র রায়কে সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রহুল আমিন বাবুলকে সম্পাদক এবং হাতীবান্ধা উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুকে সভাপতি ও মাহমুদুল হাসান সোহাগকে সম্পাদক হিসেবে নাম ঘোষনা করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন এমপি।
সম্মেলন দুইটিতে জেলা আওয়ামীলীগের সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, সহ-সভাপতি সিরাজুল হক, সাবেক এমপি সফুরা বেগম রুমী, জেলা যুগ্ন সম্পাদক বাদল আশরাফ বক্তব্য রাখেন।