গৌতম চন্দ্র বর্মন, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ২৫ ডিসেম্বর (সোমবার) বিকালে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার রাজাগাও ইউনিয়নের পাটিয়াডাংগী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক (৪তলা) ভবনের ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা জাতির মেরুদন্ড; শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। তিনি আরও বলেন, আগামীতে বিএনপিকে নির্বাচনে আসতে হবে, যদি না আসে তাহলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে। তাই বিএনপি নির্বাচনে আসতে বাধ্য। তিনি এলাকার উন্নয়নের জন্য কি কি করছেন তা উল্লেখ করে আবারো নৌকায় ভোট চাইলেন।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পাটিয়াডাংগী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোশারুল ইসলাম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুনাংশুদত্ত টিটু, সাধারন সম্পাদক মোশারুল ইসলাম সরকার, যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম স্বপন, নৃপেন্দ্র নাথ ঝাঁ, ঠাকুরগাঁও সদর উপজেলা ফেসিলিটিস বিভাগের প্রকৌশলী জনাব বেলাল হোসেন, ২০ নং রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন, জেলা সেচছাসেবকলীগের সভাপতি নাজমুল হক এপোলো, সাধারন সম্পাদক মো: তপু, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, রাজাগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক খাদেমুল ইসলাম, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: নুর ইসলাম নুরু, রাজাগাও ইউপি মহিলা সদস্য সেলিনা, রুহিয়া থানা ছাত্রলীগের আহবায়ক আরিফ হোসেন, নবনির্মিত ভবনের ঠিকাদার কামরুল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ।
উল্লেখ্য যে, পাটিয়াডাংগী উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবনটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে। বক্তব্য শেষে ঐ ইউনিয়নের বিএনপির কয়েকজন নেতাকর্মী আ:লীগে যোগদান করেন। এসময় রশেম চন্দ্র সেন তাদের ফুল দিয়ে বরন করে নেন।