Thursday, November 5

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক

0

ঘন কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচাল স্বাভাবিক হয়েছে।

বিআইডাব্লিউটিসি, পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিন কালের কণ্ঠকে জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

কুয়াশা কেটে যাওয়ার পর আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এদিকে, পাঁচ ঘণ্টা ফেরি বন্ধ থাকার কারণে উভয় ঘাটে পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.