Thursday, August 20

পাবনায় অটো, অটো রিক্সা ও মিশুক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে চাল বিতরণ

0

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সংকটকালে কর্মহীন অটো সিএনজি চালকদের মাঝে চাল বিতরণ করেছে পাবনা অটো, অটো রিক্সা ও মিশুক শ্রমিক ইউনিয়ন। আজ বেলা ১১টায় সংগঠনের কার্যালয়ে কর্মহীন অটো সিএনজি চালকদের মাঝে এ চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, পাবনা অটো- অটো রিক্সা ও মিশুক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, সহ-সভাপতি পিপুল হোসেন, এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, সাংগঠনিক সম্পাদক তৌহিদ, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. সুমন, সদস্য মাসুদ রানা প্রমূখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.