Friday, August 7

পাবনায় অবরোধের সমর্থনে ডা. আহমেদ মোস্তফা নোমানের নেতৃত্বে মশাল মিছিল

0

আর কে আকাশ,পাবনা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ১১তম দফা অবরোধ কর্মসূচির সমর্থনে মশাল মিছিল বের করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনা জেলা বিএনপি’র সদস্য ও ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান এর নেতৃত্বে মশাল মিছিলটি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিকট থেকে বের হয়ে ঢাকা-পাবনা মহাসড়ক পদক্ষিণ করে। মশাল মিছিলে জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলামসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
এসময় ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, “এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হবে। আমাদের অবরোধ কর্মসূচি জনগণের দাবির ওপর ভিত্তি করে। এটা শুধু বিএনপির কর্মসূচি নয়, যারা দেশের গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছেন, তাদের সবার কর্মসূচি এটি।”

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.